রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমজাতীয়শিগগিরই নিয়োগ পাবেন আরও চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই নিয়োগ পাবেন আরও চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শিগগিরই নিয়োগ পাবেন আরও চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশজুড়ে সরকারি হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে শিগগিরই আরও চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।


শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী জানান, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পূর্ববর্তী সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানে দেশে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।


পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।


এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।