রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমজাতীয়জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি

favicon
সাইফুল আলম মিরাজ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।


রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।


এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।


উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর রোববারই ছিল তার প্রথম কর্মদিবস।