রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমজাতীয়বিদেশি বিনিয়োগ বাড়িয়ে শক্তিশালী অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

বিদেশি বিনিয়োগ বাড়িয়ে শক্তিশালী অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশি বিনিয়োগ বাড়িয়ে শক্তিশালী অর্থনীতি গড়তে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

ভঙ্গুর অর্থনীতি থেকে শক্তিশালী অর্থনীতির পথে দেশকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


রোববার (২৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।


তিনি জানান, ব্লু ইকোনমি খাতে বিনিয়োগে ইউরোপের কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ইতোমধ্যে এগিয়ে চলছে। তিনি বলেন, বিনিয়োগ বাস্তবায়ন নির্ধারিত প্রক্রিয়া অনুসারেই হবে, এতে কোনো ধরনের তাড়াহুড়া করা হবে না।


শামা ওবায়েদ আরও বলেন, দীর্ঘমেয়াদে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ অব্যাহত থাকবে।