সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমজাতীয়স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন: ‘বীর শহীদদেরই সম্মান জানিয়েছি’

স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন: ‘বীর শহীদদেরই সম্মান জানিয়েছি’

favicon
ভোরের আলো ডেস্ক:
স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন: ‘বীর শহীদদেরই সম্মান জানিয়েছি’

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে স্যালুট দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, তার স্যালুট ছিল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।


সম্প্রতি অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও স্যালুটের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানান।


এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।


পোস্টে ইশরাক হোসেন লেখেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা মনে হলেই শ্রদ্ধাবোধ থেকে তার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। তিনি বলেন, তার এই স্যালুট ছিল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিই নিবেদিত।


প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন বলেও জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা তামাশা করা অনভিপ্রেত।