সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমরাজনীতিজামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা, ফেসবুক পোস্টে তোপ

জামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা, ফেসবুক পোস্টে তোপ

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতকে নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা, ফেসবুক পোস্টে তোপ

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর কয়েকজন বুদ্ধিজীবীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।


সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন জামায়াত-সংশ্লিষ্ট কিছু বুদ্ধিজীবী।


রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, একজন বুদ্ধিজীবী মন্তব্য করেছেন, “জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না। জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না।”এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন চিন্তাভাবনাই জামায়াতের তথাকথিত ‘থিংক ট্যাংক’-এর পরিচয় বহন করে।


তিনি আরও অভিযোগ করেন, জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সেমিনার ও সম্মেলনে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায় এবং জনসভায় তাদের বক্তব্য উপস্থাপন করে। তাঁর দাবি, এসব বক্তব্য শুনে নেতাকর্মীরা সমর্থন প্রকাশ করেন।


পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আরও বলেন, যদি এসব ব্যক্তিরাই জামায়াতের প্রশিক্ষকের ভূমিকা পালন করেন, তাহলে সংগঠনের নেতাকর্মীদের চিন্তা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মান নিয়ে প্রশ্ন থেকেই যায়।