মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমরাজনীতিপ্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব, আহ্বায়ক জাবের ও সদস্য সচিব জুমা

প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব, আহ্বায়ক জাবের ও সদস্য সচিব জুমা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব, আহ্বায়ক জাবের ও সদস্য সচিব জুমা

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ৮ সদস্যের একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।


সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব নির্বাচিত হন ফাতিমা তাসনিম জুমা। এছাড়া শহীদ শরিফ ওসমান হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।


নবনির্বাচিত নেতৃত্ব পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।


সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, যোগ্য ও সিনিয়র সদস্যদের মূল্যায়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের উদ্দেশ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান আদনান। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।


সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব জানিয়েছে, ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবে। এ লক্ষ্যে সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা, দোয়া এবং গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।