বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমরাজনীতি‘নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’:রাশেদ খাঁন

‘নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’:রাশেদ খাঁন

favicon
ভোরের আলো ডেস্ক:
‘নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’:রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, ‘নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানারও যোগ্যতা রাখেন?’


মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


রাশেদ খাঁন বলেন, সম্প্রতি একজন মন্তব্য করেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী হওয়ারও যোগ্য নন, অথচ রাষ্ট্রপতি হওয়ার কথা বলা হচ্ছে। এর জবাবে তিনি প্রশ্ন রাখেন, ‘সেই নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানারও যোগ্যতা রাখেন?’


তিনি আরও বলেন, ‘ফালতু কথাবার্তার মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। ভণ্ডামি ও নোংরামির রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে।’


বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, কটূক্তি ও প্রপাগান্ডার রাজনীতি থেকে সরে আসা প্রয়োজন।


তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সাধারণ মানুষের আস্থা বাড়ছে। প্রধানমন্ত্রী বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, তা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


রাশেদ খাঁন বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরতে পেরেছে, যা সরকারের জনগণের প্রতি উন্মুক্ত মনোভাবের উদাহরণ। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সচিবালয়ে খাবারের খরচ কমানোর উদ্যোগকে তিনি জবাবদিহি ও সাশ্রয়ী নীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।