বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়।


বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপিদলীয় সাবেক এক নির্বাচন কমিশন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব হিসেবে পুনর্নিয়োগ এবং স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের বিষয়টি আলোচনায় আসতে পারে।


তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে আলোচনার বিষয় ও সিদ্ধান্ত জানানো হতে পারে।