বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

favicon
মাহামুদুল হাসান
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, "এটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে আমাদের দিক থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। আশা করছি, খুব দ্রুতই এই সফরটি অনুষ্ঠিত হবে।"


উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে 'ব্রিকস'-এর ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিকসের সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।


বৈঠক শেষে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আলোচনার পরিবেশকে অত্যন্ত চমৎকার ও আন্তরিক বলে বর্ণনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভবিষ্যৎ স্বপ্নের মূল ভিত্তি এক ও অভিন্ন। ভিসা সুবিধা চালুর ফলে দুই দেশের মানুষই উপকৃত হচ্ছে। আমরা এমন এক দ্বি-পক্ষীয় সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি যার মূল লক্ষ্য দুই দেশের জনগণের সামগ্রিক কল্যাণ।