বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমরাজনীতিহবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে এনসিপি নেতারা, রাস্তায় অবস্থান

হবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে এনসিপি নেতারা, রাস্তায় অবস্থান

favicon
ভোরের আলো ডেস্ক:
হবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে এনসিপি নেতারা, রাস্তায় অবস্থান

 ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর মধ্যে বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন এনসিপি নেতারা। একপর্যায়ে বাধা অতিক্রম করতে না পেরে রাজপথেই অবস্থান নেন তারা।


জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে দলটি। এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৪টার পর মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।


প্রায় আধাঘণ্টা পর এনসিপি নেতারা বাধা অতিক্রম করে বিকেল ৫টা ৫ মিনিটে পুনরায় রওয়ানা হলেও পরবর্তী মোড়ে আবারও বাধার মুখোমুখি হন। পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে নেতারা রাস্তায় বসেই অবস্থান গ্রহণ করেন।


অন্যদিকে, একই সময়ে বিএনপিও কর্মসূচির ডাক দেওয়ায় পুরো হবিগঞ্জ শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।