শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাম্যাচ হার, মন্থর ওভাররেট ও জরিমানায় দুর্ভাগ্যঘন রাত মুম্বাইয়ের

ম্যাচ হার, মন্থর ওভাররেট ও জরিমানায় দুর্ভাগ্যঘন রাত মুম্বাইয়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
ম্যাচ হার, মন্থর ওভাররেট ও জরিমানায় দুর্ভাগ্যঘন রাত মুম্বাইয়ের
মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া |এএফপি

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! একদিকে ম্যাচ হারার কষ্ট, তার ওপর আবার পুরো দলকে গুনতে হচ্ছে জরিমানা। আইপিএলের গতকালের ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ানসের জন্য রীতিমতো বিভীষিকাময় এক রাত হয়ে উঠেছে। মন্থর ওভাররেটের কারণে পুরো মুম্বাই দলকে আর্থিক শাস্তির মুখে পড়তে হয়েছে। সবচেয়ে বেশি জরিমানা দিতে হয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে গুজরাট টাইটানসের কাছে ৩ উইকেটে হেরে যায় মুম্বাই। ম্যাচ শেষ হয় গভীর রাতে। কিন্তু বোলিং ইনিংস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় মুম্বাইকে শাস্তি পেতে হয়েছে। আইপিএলের এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই মৌসুমে মুম্বাইয়ের এটি দ্বিতীয়বারের মতো মন্থর ওভাররেটের ঘটনা। তাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।”

এছাড়াও মুম্বাই দলের অন্য সব খেলোয়াড়, যাদের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ও ‘কনকাশন বদলি’ও রয়েছেন, প্রত্যেককেই ৬ লাখ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটি কম) জরিমানা দিতে হবে।

অন্যদিকে, গুজরাট টাইটানসের প্রধান কোচ আশীষ নেহরাকেও ম্যাচ চলাকালে অসদাচরণের জন্য জরিমানা করা হয়েছে। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ চলাকালে আম্পায়ারদের সঙ্গে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান তিনি। আইপিএলের আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী, খেলাধুলার চেতনার পরিপন্থী আচরণের দায়ে নেহরার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

তবে নেহরা নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।