শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমখেলানিলামে মেসি-পেলেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

নিলামে মেসি-পেলেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

favicon
ভোরের আলো ডেস্ক:
নিলামে মেসি-পেলেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

ফুটবলের মাঠে বিশ্বকাপ জয়ের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফুটবলারের বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে।


একই নিলামে ব্রাজিল কিংবদন্তি পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ একটি কার্ডের দাম উঠেছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলার। নিলামমূল্যে দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেছেন ইয়ামাল।


শুধু এই একটি কার্ডই নয়, ইয়ামালের আরও দুটি স্মারকও উচ্চমূল্যে বিক্রি হয়েছে। সব মিলিয়ে তার তিনটি স্মারক বিক্রি করে নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।


ফুটবলে দ্রুত উত্থানের পাশাপাশি স্মারক সংগ্রাহকদের কাছেও ইয়ামালের জনপ্রিয়তা যে নতুন উচ্চতায় পৌঁছেছে, এই নিলামের ফলাফল তারই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।