বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিভারত-পাকিস্তান উত্তেজনায় সংযমের আহ্বান বাংলাদেশের

ভারত-পাকিস্তান উত্তেজনায় সংযমের আহ্বান বাংলাদেশের

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত-পাকিস্তান উত্তেজনায় সংযমের আহ্বান বাংলাদেশের

ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ উভয় দেশকে শান্ত থাকার, সংযম দেখানোর এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমিত হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, যা শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের মঙ্গল বয়ে আনবে।