বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আম উপহার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঁচ বক্স আম পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
কূটনৈতিক নোটে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য এই আম উপহার পাঠিয়েছেন।
উপহারটি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের দৃষ্টি আকর্ষণ করেছে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন।
উপমহাদেশে ফলের মৌসুমে কূটনৈতিক সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমসহ বিভিন্ন উপহার পাঠানোর দীর্ঘদিনের একটি প্রথা রয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ উপহার পাঠানো হয়েছে।