রবিবার , ০২ আগস্ট ২০২৬
রবিবার , ০২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে।


শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।


দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, বিএনপির সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।


বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে পরে জানানো হতে পারে।