সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমজাতীয়এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

favicon
সাইফুল আলম মিরাজ
এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা জানিয়েছে, এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।


শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।


বার্তায় বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করা হচ্ছে যে, বর্তমানে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


সম্প্রতি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্নের কারণে গ্যাসের মূল্য বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।


এ পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে জনমনে তৈরি হওয়া শঙ্কা দূর করতে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে পেট্রোবাংলা।