মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন ইস্যুতে বৈঠক, ভারতের সহযোগিতা চাইল ঢাকা

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন ইস্যুতে বৈঠক, ভারতের সহযোগিতা চাইল ঢাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন ইস্যুতে বৈঠক, ভারতের সহযোগিতা চাইল ঢাকা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত বিষয়ও উত্থাপন করা হয়। এ সময় হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।


তিনি বলেন, এ ধরনের কার্যক্রম দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।


জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভারত সচেষ্ট থাকবে।