মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান, অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান, অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের

favicon
ভোরের আলো ডেস্ক:
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান, অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, এ বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।


সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়ার পর তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিদ্যুৎ বিভাগ আরও জানায়, প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া, জনস্বার্থে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।