বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘১০ মিনিট নয়, ১০ বছরেও কিছু করতে পারবেন না’: ছাত্রশিবির সভাপতিকে নাছিরের জবাব

‘১০ মিনিট নয়, ১০ বছরেও কিছু করতে পারবেন না’: ছাত্রশিবির সভাপতিকে নাছিরের জবাব

favicon
ভোরের আলো ডেস্ক:
‘১০ মিনিট নয়, ১০ বছরেও কিছু করতে পারবেন না’: ছাত্রশিবির সভাপতিকে নাছিরের জবাব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উসকানি দিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হবে না।


বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু শিক্ষার্থীরা এখন আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০–২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ হলেও কিছুই করতে পারবেন না।”


নাছির উদ্দীন নাছির আরও বলেন, ছাত্রদল সংঘাতে নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।


তার ভাষায়, “শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”