বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’:রাশেদ খান

‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’:রাশেদ খান

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’:রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের সময় জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটিকে তিনি স্বাগত জানিয়েছেন।


বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


রাশেদ খান জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দেখেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নিয়ে এনসিপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। পরে তিনি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সঙ্গে কথা বলেন এবং বিষয়টির সমাধানে উদ্যোগ নেন।


তার ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে পরামর্শের পর প্রামাণ্যচিত্রে থাকা ভুলের জন্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং তা সংশোধনের আশ্বাস দেন।


রাশেদ খান আরও জানান, এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করা হয়। তারা বক্তব্যের মাধ্যমে নিজেদের আপত্তি তুলে ধরেন।


তিনি বলেন, **“তাদের বক্তব্যের সময় আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা বিব্রত না হন। তবে জামায়াত ও এনসিপির কিছু নেতাকর্মী আমার বক্তব্যের সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি তাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো সমালোচনা ও আলোচনা।”**


তবে তিনি মন্তব্য করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রতিবাদ বা হট্টগোলেরও একটি সীমা থাকা উচিত।


ফেসবুক পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, “আজ ডকুমেন্টারি সংক্রান্ত ভুল থাকুক বা না থাকুক, বিরোধী দল একটি পরিকল্পনা নিয়েই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। এই ঘটনা সরকারকে সতর্ক থাকার বার্তা দিয়েছে যে, অতিরিক্ত আন্তরিকতা কখনও কখনও দুর্বলতা হিসেবে দেখা হতে পারে।”