বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত’:আইনমন্ত্রী

‘গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত’:আইনমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘গত ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ ক্রসফায়ারে নিহত’:আইনমন্ত্রী

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে **৪ হাজার ৫০০-এর বেশি মানুষ** ‘ক্রসফায়ার’-এর নামে নিহত হয়েছেন এবং **৭০০-এর বেশি মানুষ** গুমের শিকার হয়েছেন। পাশাপাশি বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে **৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে** মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, **২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না**, বরং এটি দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিক পরিণতি।


আইনমন্ত্রীর ভাষ্য, নিহত, গুম হওয়া এবং মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে।


তিনি আরও দাবি করেন, এমন ঘটনাও ঘটেছে যেখানে বহু আগে মারা যাওয়া ব্যক্তি, হজে থাকা মানুষ কিংবা দুই হাত হারানো প্রতিবন্ধী ব্যক্তিকেও বোমা হামলার মামলার আসামি করা হয়েছিল।


অনুষ্ঠানে সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, তার দায়িত্ব গ্রহণের পর আইন সংশোধনের মাধ্যমে **আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো স্বতন্ত্র শিল্পশাখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে**।


তার মতে, আবৃত্তি মানুষকে গণতন্ত্রমুখী, মুক্তচিন্তার ও মানবিক করে তোলে এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও রক্তপাতহীন সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।