শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বপাকিস্তানের জে-১০ হামলায় ভারতের দুই যুদ্ধবিমান ধ্বংস

পাকিস্তানের জে-১০ হামলায় ভারতের দুই যুদ্ধবিমান ধ্বংস

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানের জে-১০ হামলায় ভারতের দুই যুদ্ধবিমান ধ্বংস

পাকিস্তান চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মতে, পাকিস্তান চীনা যুদ্ধবিমান থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারতীয় যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়। অন্য এক কর্মকর্তা বলেন, ভূপাতিত বিমানের একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।

ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান ক্ষতির কথা স্বীকার করা হয়নি। রয়টার্স মন্তব্য চাইলে ভারতের বিমানবাহিনী মুখপাত্র জানান, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, অভিযানে এফ-১৬ ব্যবহৃত হয়নি।