শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, প্রয়োজন হলে প্রস্তুত থাকার ঘোষণা পেন্টাগনের

ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, প্রয়োজন হলে প্রস্তুত থাকার ঘোষণা পেন্টাগনের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, প্রয়োজন হলে প্রস্তুত থাকার ঘোষণা পেন্টাগনের

চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শনিবার (৩০ মে) তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আবারও শুরু হতে পারে।

বর্তমানে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন পেন্টাগন প্রধান। সেখানে তিনি বলেন, “প্রয়োজনে আবারও হামলা শুরু করার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের পর্যাপ্ত মজুত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি মোকাবিলা করলেও ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে নজর সরায়নি। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে ভবিষ্যতে গোলাবারুদের উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব হয়।

তার মতে, যুক্তরাষ্ট্র একসঙ্গে একাধিক বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এবং সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য দেশটি প্রস্তুত অবস্থায় রয়েছে।