মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ৫০টির বেশি জাহাজে সাইবার হামলা, প্রধান সন্দেহভাজন ইরান: যুক্তরাষ্ট্র

৫০টির বেশি জাহাজে সাইবার হামলা, প্রধান সন্দেহভাজন ইরান: যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
৫০টির বেশি জাহাজে সাইবার হামলা, প্রধান সন্দেহভাজন ইরান: যুক্তরাষ্ট্র

তেল ও অন্যান্য পণ্য পরিবহনকারী কয়েক ডজন জাহাজে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এসব হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটি।


মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে অন্তত ৫০টি জাহাজ।


প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার কয়েকটি জাহাজে বিস্ফোরক পদার্থ ও বিভিন্ন ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল। এ কারণে এসব সাইবার হামলার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উদ্ধৃত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলোর পেছনে ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে এসব ঘটনায় রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টিও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।


তবে এখন পর্যন্ত এসব হামলার সঙ্গে ইরান বা রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি মার্কিন কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।