সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে ইরানের হামলা ও শেয়ারবাজারে দরপতন: ট্রাম্প

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে ইরানের হামলা ও শেয়ারবাজারে দরপতন: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে ইরানের হামলা ও শেয়ারবাজারে দরপতন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ডেমোক্র্যাটদের নির্বাচনী জয় ইরানকে আরও আগ্রাসী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে শেয়ারবাজারের দরপতনের জন্যও ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি আগেই দুটি বিষয় অনুমান করেছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান তাদের হামলা আরও বাড়িয়ে দেবে। তার দাবি, দুটি ঘটনাই ঘটেছে।


ট্রাম্প আরও বলেন, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।


ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রকে এমন পরিণতির দিকে যেতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


এ ছাড়া তেলের দাম বাড়িয়ে রাখতে ডেমোক্র্যাট ও ইরান প্রাণপণ চেষ্টা করেছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।