সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ঝড়-বৃষ্টির পাঁচদিন পরও ফ্লোরিডায় জলাবদ্ধতা, চলছে উদ্ধার অভিযান

ঝড়-বৃষ্টির পাঁচদিন পরও ফ্লোরিডায় জলাবদ্ধতা, চলছে উদ্ধার অভিযান

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝড়-বৃষ্টির পাঁচদিন পরও ফ্লোরিডায় জলাবদ্ধতা, চলছে উদ্ধার অভিযান

ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পাঁচদিন পরও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন অঞ্চল জলাবদ্ধ হয়ে রয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার অভিযান। দুর্গতদের উদ্ধারে ফ্যান বোট ও বিশেষ সামরিক যান ব্যবহার করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।


ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জনপদগুলোতে ন্যাশনাল গার্ড, স্টেট গার্ড ও ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের সদস্যদের উপস্থিতি বাড়ানো হচ্ছে। পাশাপাশি, উদ্ধার কার্যক্রম জোরদারে আরও দুটি নতুন উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।


গত কয়েক দিনে দক্ষিণ ফ্লোরিডার একাধিক এলাকায় রেকর্ড ৭১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।