ওয়াশিংটনে রুবিওর সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ। ওই বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।
এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে কাতার। চলমান পরিস্থিতিতে ওয়াশিংটনে রুবিও ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।