বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমবিশ্বমধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র ঈদুল আজহা

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ত্যাগ ও আত্মোৎসর্গের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ বুধবার (২৭ মে) সকাল থেকে বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। সৌদি আরবে কোরবানি সম্পন্ন করার পর হাজিরা ইসলামী রীতি অনুযায়ী মাথা মুণ্ডন করছেন।

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মধ্যে সবার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। একই সঙ্গে ইউরোপ ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতেও আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।