চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো নেতানিয়াহুকে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে রাজধানী তেল আবিবের Hadassah Ein Kerem Medical Center–এ ভর্তি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয় হিব্রু গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি সাম্প্রতিক সময়ে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিভিন্ন সময় তার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ ও গোপনীয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এর আগে তিনি বিভিন্ন শারীরিক সমস্যার কারণে একাধিকবার চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তার হার্ট সংক্রান্ত চিকিৎসা ও অন্যান্য অস্ত্রোপচারের বিষয়েও তথ্য প্রকাশিত হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।