বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস

বিশ্বজুড়ে পর্যটন খাত ঘুরে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বিদেশি পর্যটক আগমন প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে, যা কোভিড-১৯ মহামারির পর প্রথম বড় ধরনের পতন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ের চেয়েও এবার পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে। পর্যটক সংখ্যা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকদের ব্যয় কমে যাওয়ায় দেশটির আয় কমেছে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, কঠোর অভিবাসন নীতি, ভিসা প্রক্রিয়ার জটিলতা, নিরাপত্তা উদ্বেগ এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে অনেক পর্যটক এখন যুক্তরাষ্ট্র এড়িয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশকে ভ্রমণের জন্য বেছে নিচ্ছেন। বিশেষ করে কানাডা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও চীন থেকে আগত পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।