দেশের সংকট মোকাবিলায় কাজ করছেন প্রধানমন্ত্রী, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর
বিএনপির সিনিয়র নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস, হাম, ডেঙ্গুসহ দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন জাতীয় সংকট সমাধানে কাজ করছেন। তবে সরকারকে ব্যর্থ করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাকে ব্যর্থ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।