শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দেওয়া নিয়োগ বাতিল করেছে সরকার।


বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে গত ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপন (স্মারক নং-০৯/সলিসিটর/২০২৪ (অংশ-১)-১১৯) বাতিল করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে, গত ৩ আগস্ট অ্যাডভোকেট মাহফুজুর রহমান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় উল্লেখ করে তিনি পদ থেকে অব্যাহতি চান।


পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।