ভ্যান্স: ভারত-পাকিস্তান সংঘাত আমাদের নিয়ন্ত্রণে নয়
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বাড়ছে হামলা-পাল্টা হামলার ঘটনায়। এ অবস্থায় ওয়াশিংটন বলছে, এই সংঘাত সরাসরি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কোনো বিষয় নয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “আমরা চাই উত্তেজনা কমুক, কিন্তু এটি আমাদের স্বার্থ বা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না।” ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না এবং সরাসরি কোনো ভূমিকায়ও যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভ্যান্স বলেন, “আমরা কেবল তাদের মধ্যে উত্তেজনা প্রশমনে উৎসাহ দিতে পারি, তবে এটিকে আমাদের যুদ্ধ মনে করি না।”
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমি চাই তারা নিজেরা মিলে এই সমস্যার সমাধান করুক। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, পাশে থাকব।