রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমখেলামেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে। 


আর্জেন্টিনার ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন।


এর আগে জুনে মেসির বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর গোল করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, তার কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং তিনি ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।


সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছিল। একই সঙ্গে পরিবারটি গুজব ও অনির্ভরযোগ্য তথ্য না ছড়িয়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছিল। 


হোর্হে মেসি শুধু মেসির বাবা নন, তার ফুটবল ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগীও ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ফুটবল খেলোয়াড়দের এজেন্ট হিসেবেও কাজ করেন।