রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
সাইফুল আলম মিরাজ
আজ চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর।


সফরসূচি অনুযায়ী, রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।


এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।


পরে দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।


সফরের শেষ পর্যায়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।