সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমজাতীয়জাতীয় বৃক্ষমেলায় রেকর্ড ১৬ লাখ চারা বিক্রি

জাতীয় বৃক্ষমেলায় রেকর্ড ১৬ লাখ চারা বিক্রি

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় বৃক্ষমেলায় রেকর্ড ১৬ লাখ চারা বিক্রি

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।**


রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


পরিবেশমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ চারা কেনাবেচা প্রমাণ করে দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র নার্সারি উদ্যোক্তা এবং তরুণ সমাজ একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে তুলতে পুরোপুরি প্রস্তুত।


তিনি জানান, এবারের বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশ নেয়। মাসব্যাপী আয়োজনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক বৃক্ষপ্রেমী মানুষ মেলায় এসে আগ্রহের সঙ্গে গাছের চারা সংগ্রহ করেছেন।


আবদুল আউয়াল মিন্টু বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর দেশের দারিদ্র্য বিমোচনে একটি নীরব বিপ্লব ঘটিয়েছে। এটি সাধারণ মানুষের পরিবেশ সচেতনতারও প্রতিফলন।


পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ এবং পরিচর্যার কার্যক্রম অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই জাতীয় বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।