সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমজাতীয়পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে একটি নিয়মিত বৈঠক।


মুখপাত্র আরও বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।


বৈঠকে দুই দেশের চলমান সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায় বলে জানান তিনি।