সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমজাতীয়সিএমএম আদালতে যুক্ত হচ্ছে ১৫ জন ধারণক্ষমতার আধুনিক লিফট

সিএমএম আদালতে যুক্ত হচ্ছে ১৫ জন ধারণক্ষমতার আধুনিক লিফট

favicon
ভোরের আলো ডেস্ক:
সিএমএম আদালতে যুক্ত হচ্ছে ১৫ জন ধারণক্ষমতার আধুনিক লিফট

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের ওঠানামার ভোগান্তি কমাতে যুক্ত করা হচ্ছে ১২০০ কেজি ধারণক্ষমতার একটি আধুনিক চায়নিজ লিফট।


ভবনের মূল কাঠামোর বাইরে স্টিল ট্রাস বা ফ্রেমের সুউচ্চ কাঠামো নির্মাণ করে এক্সটার্নাল লিফটটি স্থাপন করা হচ্ছে।


নতুন লিফটটি চালু হলে একসঙ্গে ১৫ জন মানুষ যাতায়াত করতে পারবেন। এতে বিভিন্ন আদালতে শুনানির জন্য আসা বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের সময় সাশ্রয় হবে।


একই সঙ্গে বহুতল ভবনটিতে থাকা অন্য তিনটি লিফটের ওপর যাত্রী চলাচলের অতিরিক্ত চাপও অনেকটা কমে আসবে।


সংশ্লিষ্টদের আশা, নতুন এই লিফট চালু হলে সিএমএম আদালত ভবনে নিয়মিত আসা বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের ওঠানামার দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে।