মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতযুদ্ধাপরাধ মামলায় খালাস চেয়ে আবুল কালাম আযাদের আপিল, শুনানি ১৭ আগস্ট

যুদ্ধাপরাধ মামলায় খালাস চেয়ে আবুল কালাম আযাদের আপিল, শুনানি ১৭ আগস্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধাপরাধ মামলায় খালাস চেয়ে আবুল কালাম আযাদের আপিল, শুনানি ১৭ আগস্ট

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর তৎকালীন সদস্য আবুল কালাম আযাদ খালাস চেয়ে আপিল করেছেন। তার করা আপিলটি গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আগামী ১৭ আগস্ট আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে।


আপিলের কপি প্রসিকিউশন পক্ষ পায়নি জানিয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আপিল বিভাগ আবেদনটি মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেন।


২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।


পরবর্তীতে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ।


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি হিসেবে আবুল কালাম আযাদের নাম উল্লেখ করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধর্মীয় বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি সাধারণ দর্শকদের কাছে পরিচিত ছিলেন।