বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমজাতীয়আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব: তথ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সঠিক নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি গুজবেরই অংশ।


ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন জটিলতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার সমস্যাগুলো সমাধানযোগ্য। যেকোনো সমস্যা সমাধানে উভয় দেশের সরকার কাজ করবে বলেও জানান তিনি।


যুবসমাজের ভূমিকা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। বর্তমান সময়ে বিশ্ব তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। তাই প্রতিটি স্তরে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।


তিনি বলেন, তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী যুবসমাজকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।


অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ঘরে বসেই যেন যুবক-যুবতী ও নারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সে লক্ষ্যেও সরকার কাজ করছে।