বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমখেলামেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এখন ‘আর্জেন্টিনার জামাই’!

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এখন ‘আর্জেন্টিনার জামাই’!

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এখন ‘আর্জেন্টিনার জামাই’!

ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল আলোচনা। তবে মাঠের সেই দীর্ঘদিনের দ্বৈরথকে পাশ কাটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক মজার পরিচয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো—‘আর্জেন্টিনার জামাই’।


এর পেছনে রয়েছে রোনালদোর দীর্ঘদিনের জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের পারিবারিক পরিচয়। স্পেনে বেড়ে ওঠা জর্জিনা মডেল ও ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত হলেও তার বাবা আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেন।


এই কারণেই মজা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, মাঠে আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, শেষ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গেই আত্মীয়তার বন্ধনে জড়িয়েছেন রোনালদো।


এরই মধ্যে জর্জিনাকে বিয়ে করার খবরও প্রকাশ্যে জানিয়েছেন রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জর্জিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দুজনের হাতে বিয়ের আংটি দেখা যায়।


দীর্ঘদিনের সম্পর্কের পর রোনালদো ও জর্জিনার বিয়ের খবর প্রকাশ্যে আসায় ফুটবলপ্রেমীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা রকমের মজার প্রতিক্রিয়া।