বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটর

‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটর

favicon
ভোরের আলো ডেস্ক:
‘রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের’: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ওবায়দুল কাদেরকে **‘রাজনৈতিক জোকার’** হিসেবে উল্লেখ করেন।


চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদেরের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে। একই সঙ্গে সাত আসামির বিরুদ্ধেই আনা চারটি অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।


প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যা ও আহত করার ঘটনায় সাত আসামির দায় রয়েছে। তাই কোনো অনুকম্পা না দেখিয়ে তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন জানানো হয়েছে।


বুধবার ছিল এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের ষষ্ঠ দিন। প্রসিকিউশনের বক্তব্য শেষ হওয়ার পর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম যুক্তিতর্ক শুরু করেন।


এর আগে ২ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। গত ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।