বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমজাতীয়সন্ধ্যা ৭টার পর বিলবোর্ড-আলোকসজ্জা বন্ধ, রাত ৮টায় দোকানপাট বন্ধ

সন্ধ্যা ৭টার পর বিলবোর্ড-আলোকসজ্জা বন্ধ, রাত ৮টায় দোকানপাট বন্ধ

favicon
মাহামুদুল হাসান
সন্ধ্যা ৭টার পর বিলবোর্ড-আলোকসজ্জা বন্ধ, রাত ৮টায় দোকানপাট বন্ধ

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।


আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা স্মারকে এ তথ্য জানানো হয়।


নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।


এর আগে শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছে।


এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য বা চলমান মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে।