শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.০৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.০৬ বিলিয়ন ডলার

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.০৬ বিলিয়ন ডলার

একদিনের ব্যবধানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।


বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার**।


আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অন্যতম গ্রহণযোগ্য হিসাব পদ্ধতি হিসেবে বিবেচিত হয়।


দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই চিত্র সামনে এসেছে। মঙ্গলবারই বিপিএম৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল।