শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়নিজেদের স্বার্থেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে: রিজভী

নিজেদের স্বার্থেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
নিজেদের স্বার্থেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে: রিজভী

নিজেদের স্বার্থ হাসিলের জন্যই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


রিজভী অভিযোগ করেন, ভারত শেখ হাসিনাকে আপনজন মনে করে আশ্রয় দিয়েছে। তার দাবি, শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে।


তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা পুলিশ ও র‍্যাবকে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন।


শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘মামার বাড়ির আবদার’ আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের সময়ে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।


অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।