শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া—এই তিন উপজেলা পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া—এই তিন উপজেলা পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুরের বিরতির পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী।
একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।