রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বাছাই আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমেদের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)।


নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।


ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং অলি আহমেদের দুটি মনোনয়নপত্র রয়েছে।


তিনি জানান, মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।