সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে স্কুলে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে স্কুলে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে স্কুলে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে বিদ্যালয়ে ছুটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠ থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাকে উদ্দেশ করে ডাকতে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগানও দেয়। তাদের ডাক শুনে প্রধানমন্ত্রী নির্ধারিত যাত্রা থামিয়ে বিদ্যালয়ের দিকে এগিয়ে যান।


প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি কিছুক্ষণ তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।


পরে আচমিতা জর্জ ইনস্টিটিউটের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গেও হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।


আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাতুল হাসান ইমন বলেন, ‘প্রধানমন্ত্রীকে দেখে আমরা সবাই যখন ডাক দিলাম, তিনি সাড়া দিয়ে ছুটে এলেন। আমরা ভাবতেই পারিনি, তিনি আমাদের স্কুলে চলে আসবেন।’