বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে তদন্ত সংস্থা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে তদন্ত সংস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে তদন্ত সংস্থা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে প্রাথমিক তদন্ত শেষ করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। আজ সোমবার তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত সহিংসতা, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী ঘটনাগুলোর পেছনে নেতৃত্বদানকারী হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। একই মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে, যিনি অভিযোগ অনুযায়ী ওই সময় সরাসরি নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন।

তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সাক্ষ্য, নথিপত্র এবং কথোপকথনের অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে তদন্ত দল বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা সম্ভব।

ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগেও জানান, মামলাটিতে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হবে। আদালত অভিযোগ গঠন করলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট দেশব্যাপী গণ-আন্দোলনের মুখে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত নতুন করে শুরু হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এটি হচ্ছে ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা।