মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতহাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরনো মামলা নিষ্পত্তি

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরনো মামলা নিষ্পত্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭ পুরনো মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।


অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ উদ্যোগকে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।


তিনি বলেন, মামলাজট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসানের পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।


অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম নেওয়া হয়। এর আওতায় ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে।


বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তিকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।


মামলার জট কমাতে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ নেওয়ায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।